মুন্সী গ্যারেজ ,বগুড়া রোড , বরিশাল
Approved by GOVT. • BTEB Code: 42160 • NSDA REG: STP-BAR-001711
কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলিতেছে।
ICT World information QR code
AC SERVICINGOur CourseTrainingভর্তি চলিতেছে

হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় , কারিগরি প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় , কারিগরি প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

 

কারিগরি প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন

“আইসিটি ওয়ার্ল্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট, বরিশালে ভূমি জরিপ, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কারিগরি কোর্সে ভর্তি চলছে। আজই আপনার আসন নিশ্চিত করুন।”

কুমিল্লার বরুড়ায়,  ICT WORLD  Technical Training Institute,  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বহুমুখী কারিগরি শিক্ষা প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে বরুড়া ও আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থী, বেকার যুবক-যুবতী, বিদেশফেরত ও প্রবাসীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নীরব বলেন, মানবতার কল্যাণ, মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের পাশাপাশি অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের যুবসমাজকে দক্ষ করে তুলতে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; এর পাশাপাশি বাস্তবমুখী ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্বে কারিগরি জ্ঞান একজন শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, এলাকার শিক্ষার্থী ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়ে কারিগরি প্রশিক্ষণ কোর্স পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button